
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডের পূর্ব পাশের দেয়ালের বাইরের ড্রেন থেকে গলায় ওড়না পেঁচানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ড্রেন থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
হাসপাতালের রোগী ও স্থানীয়রা জানান, ড্রেনের উপর গলায় ওড়না প্যাচানো অবস্থায় একটি নবজাতক শিশু দেখতে পাই। পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়। তবে নবজাতকের বয়স আনুমানিক ৮ মাস হবে।
এই বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামিম আহমেদ বলেন, হাসপাতালে গত ১ মাসে কোন ডেলিভারি রোগী রেকর্ডে নাই। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে। তারা এসে উদ্ধার করেছে।
ঝালকাঠি থানার ওসি মনিরুজ্জামান বলেন, নবজাতকটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি।