
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ পরিষদ হল রুমে (৪র্থ তলায়) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খান,উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন,ঘাটাইল প্রেস ক্লাবের একাংশের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ ফজলুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চাঁন,ঘাটাইল পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাংবাদিক কামরুজ্জামান সোয়েব,ঘাটাইল প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ সাব্বির হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বহুল আলোচিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ নিরলসভাবে কাজ করে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।