নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে টঙ্গীপাড়ায় পৌঁছালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ সাথে নিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এবং নীরবতা পালন করেন। এ সময় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কোভিদ নানক, আবুল হাসনাত, শেখ ফজলুল করিম সেলিম, মাহাবুবুল আলম হানিফ, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খাইরুজ্জামান লিটন সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
