সিলেট প্রতিনিধি
৩১/০৭/২০২৩খ্রিঃ তারিখ ১২.৫৫ ঘটিকার সময় গোপন সূত্রের ভিত্তিতে জনাব মো: শামসুদ্দোহা, পিপিএম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, সাহেবের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ আবুল হোসেনের নেতৃত্বে এসআই(নিঃ)/মো: খায়রুল বাশার, এসআই(নিঃ)/মোঃ মাজহারুল ইসলাম, এএসআই (নি:)/মো: আপন মিয়া, এএসআই(নিঃ)/সাদেকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল-জালালপুর রোডের ধোপাঘাটস্থ পাকা রাস্তার উপর পৌছা মাত্রই ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি কালে ১। আতহার হোসেন ইমন (২৯) ২। মোঃ ইব্রাহিম খলিল (২৯) ৩। তারেক আহমদ রাজু (৩০) ৪। সজীব আহমদ (৩০)৫। মাছুম আহমদ (৩২) ৬। আশরাফ হোসেন সোহান (২৫) ৭। রুহাব চৌধুরী জুবেদ (২৯) ৮। রতন দেবনাথ (৩৫) গণ ০৪টি মোটরসাইকেল যোগে পালানোর সময় সঙ্গীয় অফিসার, ফোর্স এবং উপস্থিত জনতার সহায়তায় তাদেরকে ০৪টি মোটরসাইকেল সহ হাতে-নাতে ধৃত করিতে সক্ষম হয়। ডাকাতদের ধৃত করা কালে পুলিশের পরিচয় নিশ্চিত হওয়ার পরেও পুলিশের সরকারি কাজে বাঁধা প্রদান করতঃ তাহাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়া পুলিশকে আক্রমন করে। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ডাকাতদের দেহ তল্লাশি করিয়া ০৪টি ১০ ইঞ্চি পরিমানের লম্বা স্টিলের টিপ চাকু, একটি দুই পাশ ভাজ করা লম্বা চাকু, একটি পিতল বর্নের বক্সিং রিং, একটি গুল চাবি বিশিস্ট হ্যান্ডকাফ এবং ০৪টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক ৩১/০৭/২০২৩খ্রিঃ তারিখ ১৩:৪০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ডাকাতরা সিএনজি যোগে আসা বিদেশ ফেরত প্রবাসীর নিকট হইতে ডলার লুট করিবার উদ্দেশ্যে সমবেত হইয়া শলাপরামর্শ করিয়া ডাকাতির প্রস্তুতি নিতেছিল বলিয়া স্বীকার করে। উক্ত ডাকাতি প্রস্তুতির ঘটনায় দক্ষিণ সুরমা থানার মামলা নং-৩৩, তারিখ-৩১/০৭/২০২৩ খ্রি:, ধারা-৩৯৯/৪০২/৩৩২/৩৫৩ পেনাল কোড রুজু করা হয়। ধৃত ডাকাতদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
