
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ আগস্ট (শনিবার) বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন,
নীলফামারী জেলা বিএনপি সদস্য ও ডিমলা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সেতারা সুলতানা প্রমূখ।
সভায় ডিমলা উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তির বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।