
ডিমলায় হাম রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃ*ত্যৃ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃ*ত্যৃ হয়েছে।
উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার বাসিন্দা মোঃ আবু বকর সিদ্দিক (স্বাধীন) এর ১১ দিন বয়সী শিশু আফরিন জান্নাতের হাম রোগে আক্রান্ত হয়ে মা*রা গেছে।
জানা যায়, হাম শনাক্তের পর ৪ এপ্রিল (শনিবার) সকাল ৯.৩০ মিনিটে শিশুটিকে নিয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসার পরক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে শিশুটি মা*রা যায়।