দিনাজপুর জেলা প্রতিনিধি :
মোঃ শাহীন ইসলাম।
আজ ২৪ আগষ্ট (বৃহস্পতিবার) দিনাজপুর জেলা খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা বেগমকে ওমরা হজ্ব পালনে বাধা প্রদান ও ছুটি মঞ্জুর করতে হয়রানির অভিযোগ ও ছুটির বদলে আগস্ট মাস উপলক্ষে কাল ব্যাজ না পরায় শোকজ করায় ঐ স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মোকছেদ আলীর অপসারণের দাবিতে মানববন্ধনের ডাক দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে খানাসামা উপজেলার (ভারপ্রাপ্ত) ইউএনও মোঃ মারুফ হাসান, খানসামা উপজেলার ওসি চিত্তরঞ্জন রায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক ঘটনাস্থলে এসে ছুটি মঞ্জুর করেন। এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
