দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে ব্যবসায়ীকে অপহরণ করে নারী দিয়ে ব্ল্যাক মেইল করে দুই লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা মামলায় এক নারীসহ তিন অপহরণকারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম সংবাদ সম্মেলনের
মাধ্যমে এক নারীসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার ও মুক্তিপনের ১ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন।
অপহরণকারীরা হল দিনাজপুর শহরের গোলাপবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন (২৬), সদর উপজেলার মালিগ্রাম দিঘি পাড়া রফিক উদ্দিন আহমেদের পুত্র মোফাজ্জল হোসেন ওরফে শিমুল (৩২)ও ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথ পুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে শাকিরা আক্তার পুতুল ওরফে কাজল (২৭)কে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান ২০ ফেব্রুয়ারি জরূরি পরিসেবা (৯৯৯) ট্রিপল নাইন কলের মাধ্যমে জানতে পারি দিনাজপুর পুলহাট এলাকার এক সার ও বিষ ব্যবসায়ী মোকাররম হোসেনকে পূর্ব পরিকল্পিত ভাবে ডিসকভার মোটরসাইকেলে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদান করে মোটর সাইকেলে জোরপূর্বক দিনাজপুর নিউ টাউনের (৮নং) মৌসুমী বেগমের বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরের ভিতরে নিয়ে আটক করে রাখে।
ঘরে আগে থেকে অবস্থান করা অন্যান্য অপহরণকারীরা হত্যার হুমকি দিয়ে মোবারক হোসেনের নিকট পাঁচ লক্ষ টাকা দাবি করে ও মোবাইল ফোন ক্যামেরায় শাকিরা আক্তার পুতুল ওরফে কাজলের সাথে বিভিন্ন রকমের অশ্লীল ভিডিও ধারণ করে অপহরন কারীকে আরো ভয় ভীতি দেখিয়ে পরিবারের নিকট অশ্লীল চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইয়া দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লক্ষ টাকা দাবি করে ব্যবসায়ী মোবারক হোসেন নিরুপায় হয়ে স্ত্রী কে ফোন করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা এবং ম্যানেজার মকবুল হকের মাধ্যমে আরো দুই লক্ষ টাকা অপহরণকারীদের হাতে তুলে দিয়ে।
অপহরনের বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশের বিভিন্ন কর্মকর্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদেরকে সনাক্ত করে এবং শহরের ৮ নং নিউ টাউনের এক বাসা থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ আরো কয়েকজন কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় অপহৃত নিজেই বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অপহরণ ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর হুমকি সহ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছেন। অফিসার ইনচার্জ আরো বলেন এই অপহরণকারী একটি সঙ্ঘবদ্ধ চক্র রয়েছে যা শহরের বিভিন্ন ব্যবসায়ীদেরকে টার্গেট করে এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
