দিনাজপুর জেলা প্রতিনিধি :
মোঃ শাহীন ইসলাম ।
দিনাজপুর চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কোরআন তেলাওয়াৎ, বর্ণাঢ্য র্যালী, জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ লা সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদিনের
দিনব্যাপী কর্মসুচির অংশ হিসেবে সকাল ১০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াৎ, বিকেল সাড়ে ৪ টায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জনাব, আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
বিকেল সোয়া ৫ টায় দারুল ফালাহ মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মজিবর রহমান শাহের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে নুর আলম সরকার দুল, অধ্যক্ষ মমিনুল ইসলাম, নুরে আলম সিদ্দীকী নয়ন, অধ্যক্ষ রেজাউল করিম, মেছবাহুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ, মোকাররম হোসেনসহ প্রমূখ বক্তব্য রাখেন।
