নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ২২ জুলাই অনুষ্ঠিত বিএনপির সমাবেশ পেশাগত দায়িত্ব পালনকালে মঞ্চ থেকে পড়ে বাম পায়ের ব্যাথা পান বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র সিনিয়র প্রতিবেদক সাংবাদিক শিউলি আক্তার।
সোমবার, জুলাই ২৪, ২০২৩, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংবাদিক শিউলি আক্তারের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যায় বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এসময় প্রতিনিধি দলের সদস্যরা তার খোঁজ নেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে শিউলি আক্তারের জন্য পাঠানো কিছু উপহার সামগ্রী হস্তান্তর করেন।
একপর্যায়ে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিক শিউলি আক্তারের সাথে ফোনে কথা বলেন এবং তার দুর্ঘটনাপরবর্তী চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। হঠাৎ এই দুর্ঘটনার শিকার হওয়ায় শিউলি আক্তারের প্রতি সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
