
সোহেল আহমেদ
উপজেলা প্রতিনিধি
আসন্ন উপজেলা তৃতীয় ধাপের নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা যতই দিন যাচ্ছে কমছে সময় বাড়ছে তাদের প্রচার প্রচারণার ব্যস্ততা।
আসছে আগামী ২৯ মে ২৪ইং রোজ বুধবার তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, দোয়ারা বাজার উপজেলায় মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যন পদে নির্বাচনে অংশগ্রহন করেছেন ।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়াই করছেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান ইদ্রীছ আলী বীর প্রতিক মোটরসাইকেল মার্কা নিয়ে,,রয়েছেন বর্তমান চেয়ারম্যান দেওয়ান তানবীর আশরাফী বাবু আনারস মার্কা, রয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, নুরুল আমিন ঘোড়া মার্কা নিয়ে, রয়েছেন উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম জুয়েল দোয়াত কলম মার্কা, রয়েছেন দেওয়ান আশিদ রাজা চৌধরী কাপ পিরিছ মার্কা নিয়ে।
মাঠ পরিসংখ্যানে দেখা যায় ঘোড়া মার্কা নিয়ে এগিয়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক নুরল আমিন, আলোচনায় রয়েছেন বি এন পি নেতা আরিফুল ইসলাম জুয়েল দোয়াত কলম মার্কা নিয়ে।
এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক পার্থী উপজেলার প্রতিটি পারায় মহল্লায় ভোটার দের কাছে গিয়ে ভোট চাচ্ছেন।
প্রার্থীরা দোয়ারা বাজার উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন মুলক ও সেবা মুলক কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন।