নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় অপ-সাংবাদিকতা প্রতিরোধে চিহ্নিত মাদকসেবী খুন ধর্ষনের দায়ে অভিযুক্ত লেডি কিলার সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকাল ১০ টায় সম্মিলিত সাংবাদিক,ঐক্য ও নওগাঁ উন্নয়ন ফোরামের ব্যানারে জেলায় অপ-সাংবাদিকতার দায়ে দুষ্ট বির্তকিত নামধারী সাংবাদিকরা।
চিহ্নিত মাদকসেবি,খুন-ধর্ষনে দায়ে অভিযুক্তরা টাকার বিনিময়ে মামলা আপস মিমাংসা ও জামিনে মুক্ত হয়ে সাংবাদিকতায় যোগ দিয়ে মহান পেশার মর্যাদা হানি করছে।
সম্প্রতি নওগাঁ জেলা প্রশাসকের সাথে একটি অনাঙ্খাঙ্কিত ঘটনায় মুলধারার সাংবাদিকদের মতবিরোধের সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ফলে জেলার মুলধারার সাংবাদিকদের মধ্যে চাপা ক্ষোব ও অসন্তোষ জনক পরিস্থির সৃষ্টি হয়েছে।
তাদের উষ্কানি ও সমর্থনে জেলা প্রশাসক স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়ে মুলধারার সাংবাদিক ও সংগঠনকে অবজ্ঞা করে ভুঁইফোঁড় সাংবাদিক ও সংগঠনকে গুরুত্ব দিয়ে বিভাজন সৃষ্টি করেছে।
জেলা প্রশাসনের সকল কার্যক্রম থেকে জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নকে পরিকল্পিত ভাবে বাদ দিয়ে সাংগঠনিক দু্র্ভিক্ষের কবলে পরা তিন সাংবাদিককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি ভুঁইফোঁড় সংগঠনের জন্ম দিয়ে জেলার মুলধারার সাংবাদিকদের সাথে সমর যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পি.এএ। এঘটনায় জেলার মুলধারার সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে সম্মিলিত সাংবাদিক সংগ্রাম কমিটি ঘোষিত জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি খাদ্যমন্ত্রীর আশ্বাসে স্থগিত করা হয়েছে।
