
নিজস্ব প্রতিবেদক
নড়াইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন দোয়া মল্লিকপুর গ্রামে।
সুত্র জানায়, ভ্যানচালকের বাকপ্রতিবন্ধী ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একই গ্রামের মৃত শাহজাহান শেখ এর ছেলে মিটু শেখ (৫০) এর বিরুদ্ধে।
গতকাল ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শিশুর পিতা প্রতিবেদককে জানান, শিশু মেয়েটিকে পরিত্যক্ত বাড়ির পাশে নিয়ে তাকে ধর্ষণ করে।শিশুটি বাসায় গিয়ে তার ভাবিকে অবহিত করে।শিশুর মুখের কথা শুনে লোহাগড়া থানায় ফোন করে জানালে এসআই সুকুর,ও এসআই সৈয়দ আলী তাকে আটক করে থানায় নিয়ে আসে।
শিশুকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
পরবর্তীতে মেডিকেলের জন্য ওই শিশুকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীন জানান,অভিযুক্ত মিটু শেখ কে আটক করা হয়েছে।