
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল মজিদ মোল্লা (৬০)কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে নাগরপুর থানার পং বরটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আব্দুল মজিদ মোল্লা পং বরটিয়া গ্রামের মৃত বশির মোল্লার ছেলে। তিনি প্রসেস নং-৫০/২৬, এসসি-৯৬/১৪ ও জিআর-৮৯/১২ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এসআরবি-১৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল পং বরটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়িতে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল মজিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস রিলিজে আরও জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই এসআরবি-১৪ চাঞ্চল্যকর ও ক্লুলেস অপরাধের রহস্য উদ্ঘাটন, হত্যা, অপহরণ, ধর্ষণ, লুণ্ঠন, জঙ্গিবাদ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে কাজ করে আসছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।