
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হালিম (৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বুরঙ্গা পোড়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হালিম উপজেলার নয়াবিল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের বুরঙ্গা পোড়াবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী মাজম আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাজম আলী পালিয়ে গেলেও মাজম আলীর ঘর থেকে তার সহকারী আব্দুল হালিমকে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়
শেরপুরের নালিতাবাড়ীতে ১৫শ ৭৩ পিস ইয়াবাসহ আব্দুল হালিম (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বুরঙ্গা পোড়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত আব্দুল হালিম উপজেলার নয়াবিল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াঁগাও ইউনিয়নের মাদক ব্যবসায়ী মাজম আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজম আলী পালিয়ে গেলেও তার সহযোগী আব্দুল হালিমকে বাড়ি থেকে ১৫শ ৭৩ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।