
আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
দলীয়ভাবে অসহযোগীতা আর সমন্বয়হীনতার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চুয়াডাঙ্গা ১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট সোহরাব হোসেন। তিনি জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি।
তিনি দুঃখ আর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এবারের ভোট কেমন হচ্ছে তাতো জানছেন। আমামােদর পার্টির চেয়ারম্যান আর মহাসচিব আমাদের সাথে কোন যোগাযোগ করেন না। কেবল মনোনয়ন দিয়েই ছেড়ে দিয়েছেন। দল থেকে কোন নির্বাচনের খরচাপাতি দিচ্ছে না। তারা যে ২৬ জন আছেন সেটা নিয়েই ব্যস্ত। আর আমরা ২৫৭ জন পড়েছি মহা বিপদে। এবারের ভোট অন্য রকম। টাকা ছাড়া কেউ কথা বলছেনা। কোটি কোটি টাকা উড়াচ্ছে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা। সেখানে আমার যতটুকু ছিল খরচ করেছি। এখন আর পারছিনা। তাই সরে দাঁড়ালাম। ‘
তবে চুয়াডাঙ্গা ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রবিউল ইসলাম শেষ পর্যন্ত মাঠে থাকছেন।