
নীলফামারী প্রতিনিধি
সরকারী ভাবে আর্থিক সহায়তা পেয়ে শস্তির শ্বাষ নিতে পারছেন সড়ক দুর্ঘটনায় নিহত নীলফামারীর দুই পরিবারের সদস্যরা।
সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয় থেকে দু’জনের পরিবারকে পাঁচলাখ টাকা করে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নীলফামারী এর পক্ষ থেকে নীলফামারীতে প্রথম বারের মত নিহত আবু তাহের ও ওসমান গণির পরিবারকে এ আর্থিক সহায়তা করা হয়।
এসময় নীলফামারী বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) জ্যোতির্ময় রায়, জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি মো. আরেফ রব্বানী মানিক, জেলা শ্রমিকদলের সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএরটিএ-এর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ মার্চ জেলা সদরের জোড়দরগা এলাকায় পিকআপের ধাক্কায় আবু তাহের ও ১২ জানুয়ারি ইটাখোলা চৌধুরীপাড়া এলাকায় মায়ার মোড় নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় ওসমান গণি নামের দুইব্যক্তি নিহত হন।