
আল ইমরান বেল্লাল – নেছারাবাদ প্রতিনিধি
সারা বিশ্বে চলছে দখলদার ইজরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড়।
দখলদার ইজরায়েলের বর্বরোচিত হামলার শিকার নির্যাতিত ফিলিস্তিনি মুসলিম নাগরিক। চালানো হচ্ছে নির্মম পাশবিক গণহত্যা। ফিলিস্তিনের আকাশে বাতাসে উড়ছে বারুদের গন্ধ। চারদিকে শুধু লাশের মিছিল। তাদের এই জঘন্য ও বর্বরোচিত হামলায় রক্ষা পাচ্ছে না অসহায় নারী ও শিশুদের জীবন।
এমনকি দখলদার এই ইজরায়েলি গোষ্ঠীর নগ্ন থাবার শিকারে পরিণত হচ্ছে হাসপাতালের বেডে শুয়ে থাকা অসুস্থ, অসহায় মানুষেরাও।
তাই সারা দেশে মুসলমানদের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। অনুষ্ঠিত হচ্ছে, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশও।
আজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ওলামা পরিষদের উদ্যোগে ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের উপর হিংস্র ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নেছারাবাদ ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল দোয়া পরিচালানা করেন নেছারাবাদ থানা ওলামা পরিষদের সভাপতি ও পিরোজপুর জেলা কওমী মাদ্রাসার ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমীন সাহেব। আজ (২২ অক্টোবর) রবিবার সকাল ১১টা সুটিয়াকাঠি ইউনিয়ন হাই ইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিয়ারহাট ও ইন্দেরহাট বন্দর ঘুরে সুটিয়াকাঠি ইউনিয়ন হাই ইস্কুল মাঠে সমাবেশটি শেষ হয়। এসময়ে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সভাপতি হযরত মাওঃ আল- আমিন সাহেব, তিনি বলেন সরকারের কাছে আরও দাবি রাখতে চাই, আপনি যেভাবে বিশ্বের ক্ষমতা দর আমেরিকা’কে মাথানত করতে বাধ্য করেছেন আমাদের বিশ্বাস আপনি যদি সামনে আগান তাওহীদি জনতাকে যদি আশ্রয় দেন তাহলে এই বাংলা থেকে আপনার মাধ্যমে বিশ্বের ৫৭ টি মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে ফিলিস্তিনে যদি যৌথভাবে সেনাবাহিনী মোতায়েন করা হয় ইসরায়েল ফিলিস্তিনের রাজধানী হবে না, কবরস্থান হবে। এছাড়া আরও বক্তব্য রাখেন মাওঃ শামছুদ্দীন, মুফতী মুহাঃ জাহীদুল ইসলাম, মিয়ার হাট বন্দর জামে মসজিদের ইমাম মুফতী ইউনুস আলী, মুফতী মুহাঃ তাজুল ইসলাম সহ বিভিন্ন মাদ্রাসা-সমজিদের খতিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এসময় প্রধান স্লোগান বলেন, হে মুক্ত বিশ্ব তোমরা ইজরাইলে বিরুদ্ধে জ্বলে উঠো। এসময় বিভিন্ন ব্যানার পোস্টার ও ফেস্টুনে শোভা পাচ্ছিল,,,,