নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণা মডেল থানা পুলিশ কর্তৃক মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার, নেত্রকোনা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ একটি জাতিকে ধ্বংস করে দেয়।এই অপরাধগুলো প্রতিরোধ করা আমাদের দায়িত্ব।এ অপরাধের সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, হ্যালো এসপি সেবা, লাইভ ব্লাড ব্যাংক বন্ধন, ৯৯৯ জাতীয় জরুরী সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব লুৎফুল হক, অফিসার ইনচার্জ নেত্রকোনা মডেল থানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আতাউর রহমান মানিক, চেয়ারম্যান উপজেলা পরিষদ, শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নেত্রকোণা , তুহিন আক্তার, ভাইস-চেয়ারম্যান (মহিলা) উপজেলা পরিষদ , বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সাবেক কমান্ডার ৩নং ইউনিয়ন পরিষদ মুক্তিযোদ্ধা কমান্ড, মোঃ আইনুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেত্রকোণা,আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ৩নং ঠাকুরাকোণা ইউনিয়ন ও মোস্তাফিজুর রহমান আবুনি চেয়ারম্যান ১ং মৌগাতি ইউনিয়ন।
