রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাটে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃতরা হলো, মদন পৌর এলাকার সেকান্দর মিয়ার পুত্র কবির মিয়া (২৬), সেকুল মিয়ার পুত্র পিয়াস মিয়া (২৫) এবং আবুল মিয়ার পুত্র ফরিদ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুড়ি থানার একটি চৌকস টিম গতকাল রাত ১০ টার দিকে মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাটে অভিযান চালায়। এসময়, ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদলতে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
