নড়াইল সংবাদদাতা
জনাব প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, নড়াইল -এর অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি), ঢাকায় বদলি হওয়ায় পুলিশ সুপারের কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন, নড়াইল।
জনাব প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, সিআইডি, হিসেবে নড়াইল জেলায় দক্ষতার সাথে ০৩ বছর ৪ মাস দায়িত্ব পালন করেছেন। এ সময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব প্রনব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), নড়াইল; জনাব স্বপন কুমার, পুলিশ পরিদর্শক(নি:), সিআইডি, নড়াইল এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
