মোঃ আরাফাত তালুকদার পটুয়াখালী জেলা প্রতিনিধি ।
পটুয়াখালীতে মেয়র টি টেন, ক্রিকেটের শুভ উদ্বোধন।
শনিবার দিন সন্ধ্যায় পটুয়াখালী চৌরাস্তায় মেয়র টি টেন ক্রিকেটের শুভ উদ্বোধন করা হয়, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় জনতার মেয়র মহিউদ্দিন বলেন, এই প্রথম জেলায় বিশ্বমানের আদলে ছোট পরিসরে একটি আয়োজন এর সাথে সকল খেলোয়াড় যুক্ত হতে পেরে যে আনন্দ পেয়েছে সেটা হাজার হাজার জনতার উপস্থিতি বলে দেয়, তাই এই ধরনের সকল অনুষ্ঠানের সাথে আমার সার্বিক সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে বলেন জনতার মেয়র মহিউদ্দিন। উক্ত খেলার সার্বিক অর্থায়নে স্পন্সর হিসেবে ছিলেন মেসার্স সিনথিয়া ইলেকট্রনিক্স, এ সময় মেসার্স সিনথিয়া ইলেক্ট্রনিক্সের, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদ্দাম মৃধা বলেন, বর্তমান সমাজে এখন মরণব্যাধি হিসেবে দাঁড়িয়েছে মাদক, তাই যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প হিসেবে আর কিছু নেই, এসময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন যে কোন প্রকারের খেলাধুলা স্পন্সর হিসেবে আমাদেরকে জানালে আমরা সবসময় তাদের পাশে থাকব। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, ভিপি মান্নান।
