দিনাজপুর প্রতিনিধি
পবিত্র ঈদ-উল আযহা ২০২৩ উপলক্ষে জেলা পুলিশ দিনাজপুরের আয়োজনে পুলিশ লাইনস্ হল রুমে অফিসার ও ফোর্সদের সাথে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দিনাজপুর সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
