
লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চরম্বা ইউনিয়নে পেয়ারা খাওয়ানোর লোভ
দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে নিরব নির্জন বাড়ির অন্ধকার রুমে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষন করার অভিযোগ উঠেছে।।
অভিযুক্ত বদিউল আলম নামে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত শনিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহিদার পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম বদিউল আলম (৫৫)। তিনি ওই এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে গন পিটুনি দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে শিশুটি প্রতিদিনের মতো বাড়ির উঠানে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় বদিউল আলম পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বাড়ির অন্ধকার রুমে নিয়ে যায়। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটির সঙ্গে যৌন নিপীড়ন ও ধর্ষন করেন বলে অভিযোগ পরিবারের।
বিষয়টি অন্য এক শিশুটির সহপাঠীর নজরে এলে ঘটনাটি জানাজানি হয় যায়। পরে স্থানীয়রা অভিযুক্তকে গন পিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেন। লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে আসে।।
ঘটনার পর পর ভুক্তভোগী শিশুকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, বিগত ১৫ দিন আগে চরম্বা ইউনিয়নের পদ্মশিকল এলাকায় বদিউল আলমের বিরুদ্ধে আরেক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছিল। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সে সময় বিষয়টি মীমাংসা করা হয়।।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অভিযুক্ত বদিউল আলমকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিয়ে কোর্টে চালান করা