পিরোজপুর প্রতিনিধি
অদ্য মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩) খ্রিঃ, জনাব মোহাম্মদ শফিউর রহমান, পুলিশ সুপার, পিরোজপুর মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেড-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
পরবর্তীতে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৩খ্রি: মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় পুলিশ সুপার, পিরোজপুর, উপস্থিত পুলিশ অফিসারদের উদ্দেশ্য বলেন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মুলতবী মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধার, বিট পুলিশিং, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, স্থল পথে নির্বিঘ্নে চলাচলের জন্য জেলার ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইন শৃংখলার অবনতি না হয় সেদিকে খেয়াল রেখে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)শেখ মোঃ ইয়াছিন আলী, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো: সাখাওয়াত হোসেন, সহকারি পুলিশ সুপার(নেছারাবাদ সার্কেল)সাবিহা সেহেবুবা, সহকারি পুলিশ সুপার(শিক্ষানবিশ) নাসিম এ-গুলশান, অত্র জেলাধীন সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর/ডিবি দক্ষিণ), ডিআইও-০১(ডিএসবি), ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) এবং ক্রাইম ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
