
মাগুরা প্রতিনিধি
– ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা নরকীয় হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবং পিলখানা হত্যাকাণ্ডে চাকুরীচ্যুত বিডিয়ার সদস্যদের চাকুরীতে পুনর্বহালের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বিডিআর কল্যান পরিষদ মাগুরা জেলা শাখার আয়োজন মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন চাকুরী চ্যুত বিডিআর সদস্য সাইদুর রহমান, হাবিলদার মনির, হাবিলদার আবু তালেব সিকদার, হাবিলদার মজিদ, ল্যান্স নায়েক ইসহাক, নায়ক সুবেদার আক্তার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, কারাগারে আটক নির্দোষ সকল মিডিয়ার সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং চাকুরী চ্যুত সকল সদস্যদের কে চাকুরীতে পুনর্বহাল করতে হবে। এবং ২০০৯ সালের পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৮ জন কর্মকর্তা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।