খুলনা প্রতিনিধি
আজ ০৪ জুলাই ২০২৩ খ্রি. খুলনা জেলা পুনাকের সভানেত্রী মোসাঃ তাহমিনা আক্তার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা পুনাকের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের বিভিন্ন পদমর্যাদার সদস্যগন। সভানেত্রী তার বক্তব্যে পুনাকের বিভিন্ন সময়কার স্মৃতিচারন করেন এবং সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
