
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে:
প্রয়াত বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন- ‘যদি নির্বাচনের সময় ধান না লাগালে, লাগাবেন কখন?। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন জনগণ যেটা বলে সেটাই আইন।
রবিবার (৩১ মে) নীলফামারী জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমার কাছে খারাপ লাগে, আমরা তো চাইতে পারিনা। অন্য জেলার সরকার দলীয় এম,পি-মন্ত্রীরা যাঁরা আছেন, তাঁরা তাঁদের এলাকার জন্য বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প নিয়ে গেছেন। আমরা কোন মুখ নিয়ে সরকারের কাছে চোইবো?।
তিনি বলেন, “আমাদের তো সব কিছুই আছে, কিন্তু আমাদের শিক্ষার অভাব আছে, আমাদের বুজের অভাব আছে। আমাদের নিজের ভালোটা যদি না বুঝি, কেউ ভালো করতে পারবে?।“
এসময় তিনি প্রচলিত একটি উক্তি দিয়ে বলেন, “You can lead a horse to water, but you can’t make it drink.”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক মীর সেলিম ফারুক, নীলফামারী জেলা জজ আদালতের বিজ্ঞ জিপি আবু মোহাম্মদ সোয়েমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী শামীম। সঞ্চালনা করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।