ফরিদপুর প্রতিনিধি
আজ 1৫ জুলাই 2০23 খ্রি. জেলা প্রশাসন, ফরিদপুর এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর এর সহযোগিতায় শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর-এ অনুষ্ঠিত হলো সাফ ফুটবলের সেরা গোলরক্ষক, বাংলার বাজপাখি আনিসুর রহমান জিকো ও বাংলাদেশ ফুটবলের আলোকবর্তিকা শেখ মোরসালিন এর সংবর্ধনা এবং ফরিদপুর জেলা একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। প্রীতি ফুটবল ম্যাচের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা পুলিশ, ফরিদপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম।
তুমুল উত্তেজনা পূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে ফরিদপুর জেলা একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী খেলা গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়েছে। খেলার দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। তিনি মাঠে হাজারো সমর্থকদের মধ্যে খেলা উপহার দেন। তার দল ব্যারিস্টার সুমন একাডেমী চমৎকার পারফরমেন্স প্রদর্শন করে মাঠে। যদিও দু’দলের দুর্দান্ত খেলায় গোলশূন্য ড্র হয় ম্যাচটি।
খেলার শেষে সম্মাননা প্রদান করা হয় সাফ ফুটবলের সেরা গোলরক্ষক বাংলার বাজপাখি খ্যাত আনিসুর রহমান জিকো ও বাংলাদেশ ফুটবলের নতুন আলোকবর্তিকা শেখ মোরসালিন ও ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমনকে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র জনাব অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রাজ্জাক মোল্লাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
