ফরিদপুর প্রতিনিধি

আজ ২৩ জুন ২০২৩ খ্রিঃ জেলা পুলিশ, ফরিদপুর এর আয়োজনে পুলিশ লাইন্স, ফরিদপুর মাঠে অনুষ্ঠিত হলো জেলা পুলিশ, ফরিদপুর বনাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন, ফরিদপুর প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩। উক্ত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার ও সভাপতি, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নাসরিন সুলতানা, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুর। উক্ত প্রীতি ম্যাচে জেলা পুলিশ, ফরিদপুর ২-১ গোলের ব্যবধানে জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন, ফরিদপুর কে পরাজিত করে বিজয় লাভ করে। ফুটবল ম্যাচ শেষে পুলিশ সুপার, ফরিদপুর মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিল জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, জনাব সুমন কর, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর, জনাব মোঃ নূরে আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার(প্রবি.), ফরিদুপর, জনাব ফাউজুল কবীর মঈন, সহকারী পুলিশ সুপার(প্রবি.), ফরিদুপরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।