ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পাবার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে এবং আমার প্রতি তাদের আস্থা রয়েছে। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে যোগ্য মনে করে, যদি তাকে মনোনয়ন দেন তাহলে দলকে সুসংগঠিত করে অবহেলিত স্থানগুলো চিহ্নিত করে জনগণকে সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। গতকাল মধুখালী উপজেলা থেকে শুরু করে গ্রামে গ্রামে, পাড়ায় ও মহল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রচার প্রচারণার কাজ শুরু করেন।
দলকে সুসংগঠিত করার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়া এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। জানা যায়, আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি একই আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রউফ মিয়ার ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগ সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
