
লিমন হায়দারঃ
দিনাজপুরের ফুলবাড়ীর কাজিহাল ইউপি’র আদমপুরে যুবদল নেতা ফিজারের নেতৃত্বে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কামাল জানালেন,আমার ক্রয়কৃত ৩৬ শতক জায়গা গত দুই মাস যাবত অবৈধ দখলে রেখেছে ফিজার।অবৈধ দখলের প্রতিবাদ করায় ২৪ মার্চ(মঙ্গলবার)সকালে ৮ থেকে ১০ জনের একটি দল আমাদের বাড়িতে হামলা করে দরজা-জানালা-সিসি ক্যামেরা ও বায়ো গ্যাসের ক্ষতি সাধন করেছে।এ সময় অবৈধ দখলের উদ্দেশ্যে নির্মিত ঘরটি তারা ভেঙ্গে উল্টো আমাদের উপর দোষারোপ করছে।তাদের মার মুখি আচরণে আমরা পুরো পরিবার চরম আতঙ্কে আছি।এই ঘটনায় ট্রিপল নাইনের জরুরি কলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার সত্যতা পেয়েছে।শুধু তাই নয়,তারা আমাদের দুটি ছাগলও নিয়ে গেছে।
তারা আমাদের অংশীদার এটি আমরা অস্বীকার করি না।আর ঠিক সেই কারণেই তারা আমাদের ৯০ শতক ধানি জমি দখলে নিয়ে চাষাবাদ করছে।কই আমরা তো সেখানে বাধা দিতে যাইনি!এরপরও অংশীদারের সূত্র ধরে আবারো কেন তারা এই ক্রয়কৃত জমিতে আসলো?সংশ্লিষ্টদের নিকট আমরা এই বর্বর ও সন্ত্রাসী ঘটনার বিচার চাই।
এ বিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা ফিজার ক্যামেরার সামনে কোন ধরনের কথা বলতে রাজি হননি।
এই ঘটনায় মুঠোফোনে আমরা কথা বলি ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শিল্পপতি মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের সাথে।তিনি জানান,ফিজার কাজিহাল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।সে যদি এধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে দল থেকে তাকে কোন ছাড় দেয়া হবে না।ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের একজন কর্মীর অপকর্মের কোন দ্বায় দল নিবে না।অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাস্থলে পরিদর্শনে আশা এসআই মাজেদের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ভিকটিমদের বিচার পেতে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন।
ঘটনার পর ভিকটিমদের পক্ষ থেকে কামাল হোসেন বাদী হয়ে থানায় আজ রাতে একটি এজাহার দায়ের করেছেন।