
মো সোহানুর রহমন
বগুড়া সদর উপজেলা প্রতিনিধি
বগুড়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু সৈত্য প্রবাহ,
সঙ্গে সঙ্গে পড়তে থাকে ঘন কুয়াশাও পাশাপাশি হিমেল হাওয়া শীতের তীব্রতা কে আরও বাড়িয়ে দিচ্ছে এর ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মনুষ।
অন্যদিকে শীতের তীব্রতায় বেড়ে যাওয়ায় এবং ঘন কুয়াশা থাকায় দিনেও রাস্তায় গাড়ি চালাতে দেখা যায় আলো জালিয়ে ঘন কুয়াশা আসার কারণে দুর্ঘটনা স্বীকার হচ্ছে অনেকে।
খুব জরুরী কাজ না থাকলে কাউকে বের হতে দেখা যায়নি যারা বের হচ্ছেন তাদের অধিকাংশই দিনমজুর ও অফিস গামি মানুষ।
শীত বাড়ার জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি নিলেও নিম্ন আয়ের খেঁটে খাওয়া মানুষ ও শ্রমজীবী মানুষগুলো শীত বস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় আছে।
সকাল থেকে সন্ধ্যা অব্দি ঘন কুয়াশায় ঢেকে থাকে জেলার বিভিন্ন স্থান ভোরের আলো দেরিতে দেখা দিলেও ফুরিয়ে যাচ্ছে খুব সহজেই।এতে করে অসুস্থ হয়ে পড়ছেন শিশুসহ বয়স্ক মানুষ ।