
(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরে বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪, বালক (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের এর সভাপতিত্বে জাতির পিতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪, বালক (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মমিন আলী, উপজেলা ক্রীড়া পরিষদের সহ-সভাপতি মোঃ জামিল হোসেন, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল গাজী, এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷
উক্ত টুর্নামেন্টে উপজেলার নয়টি ইউনিয়ন দল প্রতিদ্বন্দ্বিতা করবে।