
নিজস্ব প্রতিবেদক
ব্যস্ত জীবনে কাজের ফাঁকে সাধারণ মানুষকে ক্রিকেটের আনন্দ উপভোগ করার জন্য ,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যতিক্রম একটি আয়োজন করেছে। বড় পর্দায় দর্শকদের খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে।
রাজধানীর গুলশান-২ নগর ভবনের সামনে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের সবগুলো খেলা। দলবেধে খেলা দেখার আনন্দ অনেক বেশি। সবার আনন্দের কথা চিন্তা করে ডিএনসিসি এই আয়োজন করেছে। সকলে আমন্ত্রিত ও সবাইকে সুশৃংখল, শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।