রাজশাহী প্রতিনিধি
আজ ২৪শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ অপরাহ্ণে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খানসামার চকে বাতিঘর রাজশাহী’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, প্রতিষ্ঠাতা, বিশ্বসাহিত্য কেন্দ্র। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
