রানীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলায় ৫ই ফেব্রুয়ারি ২০২৩ইং অনুমান ভোর বেলায় পাড়িয়া ইউনিয়নের জাওনিয়া কলেজপাড়া চড়োল সাবাজপুর পশ্চিমনাথ পাড়া ও ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি সহ বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনায় রানীশংকৈল উপজেলায় ৫ফেব্রুয়ারি ২০২৩ইং রোজ রবিবার বিকাল ৫ঃ৩০ মিঃ উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,উপজেলা আ”লীগ সভাপতি সইদুল হক,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম,পুজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব সম্পাদক সাধন বসাক,কৃষকলীগ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়,কাউন্সিলর ইসাহাক আলী ও প্রানগোবিন্দ্র বাচ্চু,প্রভাষক লূৎফর রহমান লিটন,এস আই এরশাদ আলী ও এএস আই নুর আলম,রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন )এর সাবেক সভাপতি কুশমত আলী ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ(প্রমুখ)৷ প্রসঙ্গঃ বালিয়াডাংগী উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় রানীশংকৈলে গনসচেতনতামূলক ও সতর্কতা থাকার আহব্বান৷