
বাহরাইন বাংলাদেশী ইলেকট্রিক্যাল সুপার টিমের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত করা হয়। মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে জনসচেতনতা মূলক লিফলেট ও পানি বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন।
সারাদিন পানি ও লিফলেট বিতরণ শেষে সন্ধায় কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আলোচনা সভা কার্যক্রম শুরু করেন।
সভায় উপস্থিত ছিলেন
বাহরাইন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর জনাব মাহফুজুর রহমা,
বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি জনাব আইনুল হক সরকার,
বিজনেস ফোরামের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,
বিজনেস ফোরামের সেক্রেটারি জনাব জসিম উদ্দিন,
বিজনেস ফোরামের দপ্তর ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান
কিশোরমেলা সংগঠনের ডিরেক্টর
জনাব জয়নাল আবেদীন,
ইয়ুথ ক্লাবের সভাপতি
ইমন হোসাইন সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং বাহরাইনের বিভিন্ন পেশাজীবী মানুষ।
সভায় B-BEST এর কো-অর্ডিনেটর ওবায়দুল্লাহর সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন B-BEST এর সাংগঠনিক সম্পাদক জনাব মাঈন উদ্দিন, শ্রমিক দিবসের ইতিহাস তুলে ধরেন প্রচার সম্পাদক হাবিবুর রহমান এবং বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন সেক্রেটারি আবু নাসের।
প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে শ্রম অধিকার নিয়ে B-BEST এর সাথে কাজ করার আশ্বাস প্রদান করেন।দূতাবাসের লেবার কাউন্সিলর মাহ্ফুজুর রহমানসহ।পরে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে।