
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
১.পরিচিত স্বজনদের অনেকেই আশাহত হন উত্তরটা শুনে।তখন আবার বলতে শুরু করেন, না র*ক্ত বের হয় নাই বা বলতে চেষ্টা করেন ক্ষ*ত গভীর হয় নাই,এমন কিছু।
অনেকে বলেন, আঁচড়ে দিয়েছে। এই একটু সামান্য।
কেউ বলেন, পোষা বিড়াল। দিতেই কি হবে?
২.কথা হচ্ছে, আপনি যতগুলো ব্যাখ্যা দিয়েই চিকিৎসককে প্রশ্ন করেন না কেন উত্তর একটাই।
ভ্যাক্সিন নিতে হবে। এবং সেটা এমন কোনও জায়গা থেকে, যেখানে ভ্যাক্সিনের মান নিয়ন্ত্রণ করবার জন্য আবশ্যকীয় নিম্ন তাপমাত্রা বজায় রাখবার সুযোগ আছে।নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ব্যাকআপের ব্যাবস্থা থাকা তাই জরুরী।
৩.র্যাবিস ভ্যাক্সিন দেয়া কেন এত জরুরী?
এই ভাইরাস আক্রান্ত হলে মৃ**ত্যুর নিশ্চয়তা শতভাগ।অন্যদিকে রোগটির সুপ্তাবস্থা বেশ দীর্ঘ। কাজেই আপাত সু্স্থ প্রাাণীটি যে ভাইরাস বহন করছে না তেমন নিশ্চয়তা নেই। কাজেই ক্যানাইন এনিমেল বা শ্বা-দন্তের প্রাণী সে সুস্থ হোক বা জলাতঙ্ক আক্রান্ত, আপনার কর্তব্য ভ্যাক্সিন নেয়া।