কিশোরগঞ্জ সদর প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷
নিহত আবদুল হাদী(২২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শাখঁচুড়া মালিমারা এলাকার ফরজুল মিয়ার ছেলে।
শুক্রবার, ২ জুন সকাল ১০টায় হোসেনপুর উপজেলার কোর্ট মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানান,শুক্রবার সকালে উপজেলার কোর্ট মসজিদ এলাকায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটিতে কাজ করতে উঠেন হাদী। এসময় সঞ্চালন লাইনে বিদ্যুৎ ছিল। এসময় তিনি বিদ্যুতের তারে হাত দেয়া মাত্রই বিদ্যুতস্পৃশ্য হয়ে তারে ঝুলে যান তিনি।
এঘটনায় আশেপাশের লোকজন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ছয় সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হাদীর মরদেহ উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদীকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু বিডিচ্যানেল ফোরকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
