
বাংলাদেশের বুকে উত্তাল ১০ বছরের রেকর্ড ভাঙা বন্যা। ফেনী,নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর সহ দেশের ১৩ জেলার প্রায় ১১ লক্ষ পরিবার বন্যা কবলিত পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে। এই দুর্দিনে সারাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ বন্যার্তদের সহযোগিতায় নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছেন, যা এক ঐক্যবদ্ধ দেশের আদর্শচিত্র। সেই সব মানবতার ফেরিওয়ালার দলে সামিল হল ‘ফ্রেন্ডস ক্লাব-মানবতার সেবায়’ নামক একটি সংগঠনের কতিপয় যুবক।
গত ২৯ শে আগষ্ট বৃহস্পতিবার ঢাকা থেকে বন্যার্তদের জন্য ভালোবাসা নিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাতে পৌছান ‘ফ্রেন্ডস ক্লাব’ টিমের প্রেসিডেন্ট ফারুক আলম সাগর, উপদেষ্টা আল মাহমুদ মামুন ও তাদের দল।
শাহরান এহসানের উদ্যোগে, ফারুক আলম সাগরের নেতৃত্বে, আল মাহমুদ মামুন ও রিয়াদ ভুইয়ার সরাসরি তত্ত্বাবধানে, উপদেষ্টা মন্ডলী-এডমিন ও আন্তরিক সদস্যদের সার্বিক সহযোগিতায় ‘ফ্রেন্ডস ক্লাব’ টিম প্রায় ৫ হাজার মানুষের জন্য রান্না খাবার সরবরাহ করে। স্থানীয় খাদেম সাইফুল সাহেবের সহযোগিতায় একটি মসজিদ প্রাঙ্গনে সম্পূর্ণ রান্না ব্যবস্থা ও বন্টন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
“মানুষ মানুষের জন্য” কথাটা আরেকবার প্রমাণিত হল এই ২৪’র বন্যায়। ছাত্র, জনতা, শ্রমিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন দল-মত নির্বিশেষে সকলেই যেন নিজের পরিবার মনে করেই ঝাপ দিয়েছে এই বন্যা পরিস্থিতিতে। জেগে উঠেছে মানবতা। এমনই থাকুক প্রিয় বাংলাদেশ। কৃতজ্ঞ জানাই সকল মানবিক যোদ্ধাদের ত্যাগের প্রতি। আসুন সবাই হাতে হাত ধরে একটি ঐক্যবদ্ধ মজবুত বাংলাদেশ গড়ি।।