
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২আগষ্ট) বিকালে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে প্রিমিয়ার সিমেন্ট এর উদ্যোগে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেসার্স শেখ ট্রেডার্স এর স্বত্বাধিকারী রাকিবুল আজাদ হিমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাজী আবু নাসের রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার আসাদুল জামান আসাদ, এরিয়া ইনচার্জ রাশেদ ভূঁইয়া, এক্সিকিউট সোয়েফ ফরাজী প্রমূখ। প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ এ স্থানীয় পর্যায়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ম্যাচকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন
প্রিমিয়াম সিমেন্ট মেলস পি এল সি গ্রুপ বিএম ২-১ গোল করে এএম কে পরাজিত করে।