
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ সকল প্রকার সামাজিক ব্যাধি নিরসনের লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩০ আগস্ট) দুপুরে মধুপুর উপজেলার ৯নং অরণখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অরণখোলা ইউনিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন অরণখোলা ইউনিয়নের প্রশাসক শারমিন সুলতানা সুমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানা ওসি একেএম ফজলুল হক,বিএনপি সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা,আইসিটি অফিসার আব্রারুল হল শিমুল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো ব্যাধিগুলো দূর করতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর জোরদার করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।