
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি)-১৪ এর এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র হরিসভা মন্দির পূজা মণ্ডপ প্রাঙ্গণে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন এসআরবি-১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মু. মাসুদুর রানা।
বক্তব্যে তিনি জানান, ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলা—টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ কুড়িগ্রাম, রৌমারী ও রাজীবপুরের মোট ৩,৩৫০টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মধুপুর উপজেলার ৬০টি পূজা মণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে বিকেলে জলছত্র হরিসভা মণ্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআরবি টাঙ্গাইলের কমান্ডার ইফতেখার হোসেন এবং মধুপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিকাশ চন্দ্র ঘোষসহ স্থানীয় হিন্দু সম্প্রদায় উপস্থিত ছিলেন।