
সৃজনেঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি
পঁচিশ সালে করুণ স্মৃতি
একুশ জুলাই ঘটে গেলো ,
সবার মনে লাগলো ভীতি
অবাক চোখে দেখতে পেলো ।
মাইল স্টোনে আগুন জ্বলে
যুদ্ধ বিমান আছড়ে পড়ে ,
ফুলের কলি পড়লো ঢলে
সইবো ব্যথা কেমন করে?
বিমান এসে পড়লো নিচে
অনেক লোকে মরলো পুড়ে,
হাজার স্বপ্ন ধুলায় মিশে
আঘাত লাগে হৃদয় জুড়ে ।
বার্ন ইউনিট পূর্ণ হলো
আগুন লাগা লোকের ভীড়ে ,
সবাই মিলে দেখতে চলো
দেখলে যাবে হৃদয় ছিড়ে ।
শোকের ছায়া আসলো নেমে
সন্তান হারা মায়ের দুঃখে ,
হঠাৎ করে গেলেন থেমে
নাইরে ভাষা পিতার মুখে ।
মানুষ পুড়ে অঙ্গার হয়ে
জীবন বাতি নিভলো শেষে ,
বহু লোকের জীবন ক্ষয়ে
সুখের নদী থমকে গেছে।
জনির মুখে নাইরে ভাষা
মাইলস্টোনের দুর্ঘটনায়,
এমনি করে যায় কি বাঁচা
সকাল-সন্ধ্যা শুধু ভাবায় ?
দুর্নীতির ওই কালো ছাঁয়া
বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে,
হৃদয় মাঝে লাগলো মায়া
মানুষ পোড়া লাশের গন্ধে ।
আগুন লেগে মরলো যারা
জান্নাত নসিব করো প্রভু ,
হইলো যারা সন্তান হারা
ভুলবো-নাকো তাদের কভু।
চিকিৎসাধীন যারা আছে
অতিদ্রুত সুস্থতা হোক ,
দাঁড়াও সবে তাদের পাশে
আবালবৃদ্ধ প্রতিটি লোক।
চলছে এ দেশ যেন-তেন
এসব কিন্তু নয় রটনা,
মাইলস্টোনে ঘটলো কেনো
মর্মান্তিক এই দুর্ঘটনা?