
মাগুরা প্রতিনিধি :দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই,লিগাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই, এই প্রতি পাদ্য নিয়ে মাগুরায় আজ সোমবার জাতীয় আইন গত সহায়তা দিবস পালিত হয়েছে, এই উপলক্ষে সকাল ৮:৪৫ মিনিটে জেলা জজ আদালতপ্রাঙ্গনে আইনগত দিবসের উদ্বোধন করেন জেলা লিগালএইডকমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মোঃ মিজানুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকমোহাম্মদ অহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুক্তারুজ্জামান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা জজ হুমায়ুন কবির,সিনিয়র সহকারী জজ শান্তা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহাবুবুল আকবর, ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদ আলী টগরসহ আইনজীবীগণ।
সকাল ৯ টায় মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে, জেলা লিগাল এইড,কমিটির উদ্যোগে শহরের একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষন শেষে জেলা জজ আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানেজাতীয় আইনগত দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জজ ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতি তে অনুষ্ঠিত হয়।