মাগুরা প্রতিনিধি
মাদক নির্মূলে মাগুরা জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা ডিবি,মাগুরার এসআই (নিঃ)/ মোঃ ছাব্বির আহমেদ, এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১/০৬/২০২০ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২০:৩০ ঘটিকার সময় , মাগুরা সদর থানাধীন পৌরসভার সোনারপাড়ার এলাকা হইতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০২ (দুই) বোতল ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী ১। মোঃ রাসেল আম্মেদ (৩০) পিতা-আফজাল হোসেন, সাং-দোহারপাত থানা ও জেলা-মাগুরাকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু হয়েছে।
