
মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলা আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রছুল(রহ.) এর প্রতিষ্ঠিত তরা রহমতের কুঢীরে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল আজ ২৭ ই অক্টোবর শুক্রবার সকাল ৯:৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় ( এমপি), ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মহিউদ্দিন এডভোকেট সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ এবং রহমতের কুঢীর আগত হাজার হাজার ভক্তবৃন্দ। দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় দোয়া মাহফিলটি মোনাজাতের মধ্যে দিয়ে পরিচালনা ও শেষ করেন রহমতের কুঢীরের প্রতিষ্ঠাতা হযরত গোলাম রছুল (রহ.) এর প্রথম ও শেষ ছাত্র কুঢীরের পরিচালক মোহাম্মদ আকবর হোছাইন।