পাবনা প্রতিনিধি
পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী।
১৫ই আগষ্ট সূর্য উদয়ের সাথে সাথে বুকে কালো ব্যাচ ধারণ করে নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে প্রথমে কালো পতাকা উত্তোলন এবং পরে পুষ্পক অর্পণ করেন মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাসুমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক নেতা শহিদ।
এছাড়াও বিকেলে অত্র ইউনিয়নের আয়েনখার বাজারে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাসুমদিয়া ইউনিয়ন পরিশোধের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক নেতা শহিদ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন টুটুল, পাবনা জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আবু হানিফ খান, বেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু অনিল কুমার সাহাসহ বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সপরিবারে নিহত সকলের রুহের মাগফেরাত কামনাকরে বিশেষ দোয়া করা হয়।
দোয়া শেষে সকলের মাঝে তাবারক বিতরনের মধ্য দিয়ে শোক দিবসের সকল কার্যক্রম শেষ করা হয়।
