
কমলগঞ্জ সংবাদদাতা
মাকে ডাক্তার দেখিয়ে সিএনজি করে বাড়িতে আসার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে কাপড় ব্যবসায়ী রুহেল বক্ত (৩৫)!
নিহত রুহেল বক্ত কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর প্রামের মৃত নুরুল বক্তের বড় ছেলে
গতকাল ২৯ নভেম্বর বুধবার রাত ১১ টার দিকে কমলগঞ্জ উপজেলার মাটিয়া মসজিদ নামক এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটে
স্থানীয়রা জানান, বিকেলে মা’কে ডাক্তার দেখাতে যান রুয়েল বক্ত। মাকে ডাক্তার দেখিয়ে ঔষধপত্র নিয়ে নিজ এলাকায় রাত ১১টার দিকে আসার পথে উপজেলার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ নামক এলাকার উপজেলা- আদমপুর সড়কের মাঝে হঠাৎ সিএনজি চাকা খুলে গেলে পাশের কৃষি জমিতে উল্টে পড়ে যায় সিএনজি।
এসময় সিএনজিতে থাকা রুয়েল ও তার মা আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুয়েলকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুয়েল বক্তকে মৃত ঘোষণা করেন। মা কিছুটা আহত হলেও সুস্থ আছেন বলে জানা যায়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় রুয়েল বক্ত এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন